১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৭
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন পারাইরচক এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তি খাদে পড়ে গিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। বুধবার বিকাল ৫টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত দুজনই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। এদের মধ্যে নিহত আলাউদ্দিনের বাড়ি সিলেট শহরতলীর টুকেরবাজারে ও নিহত পলাশের বাড়ি কোম্পানিগঞ্জে বলে জানিয়েছে পুলিশ।
গাড়িটি একটি গাছের সাথে ধাক্কা লাগায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় গাড়িটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেন হতাহতদের উদ্ধার করে। পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ চালায়।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, গাছের সাথে ধাক্কা খেয়ে মাইক্রেবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় দুই জনের মৃত্যু হয়। গাড়িতে আগুন লাগে। পরে নিভিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D