২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৫ পূর্বাহ্ণ, আগস্ট ৩০, ২০১৭
‘তারা জিজ্ঞেস করে, আমার বাবা কই, উত্তর দেয়ার ভাষা আমার থাকে না’
যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালের প্রথম পাঁচ মাসে ৪৮জনের নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
তিনবছর আটমাস আগে আরো পাঁচ বন্ধুর সঙ্গে নিখোঁজ হন ঢাকার বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমন। প্রতিটা মুহূর্ত তার ফিরে আসার অপেক্ষায় আছে পরিবার। খবর বিবিসির।
তাদের দাবি, তার ভাই সাজেদুল ইসলাম সুমনকে প্রায় চার বছর আগে গুম করা হয়েছে।
২০১৩ সালের ৪ঠা ডিসেম্বর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাজেদুল ইসলাম সুমনসহ মোট ছয়জন নিখোঁজ হন।
সানজিদা ইসলাম তুলি বলছেন, ‘সেদিন বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আমার ভাই সুমনসহ তার আরো পাঁচ বন্ধুকে তুলে নিয়ে যাওয়া হয়। তাদেরকে যারা তুলে নিয়ে যান, তারা অস্ত্র সজ্জিত ছিলেন এবং তাদের পরনে ছিল র্যা বের পোশাক। তিনটা ডাবল কেবিন ভ্যান আর একটা সাদা মাইক্রোবাস ছিল এবং এসব গাড়িতেও র্যা ব-১ লেখা ছিল। রাত সাড়ে আটটার দিকে তাদের নিয়ে যাওয়া হয়।’
তিনি বলছেন, ‘যেখান থেকে তাদের নিয়ে যাওয়া হয়, তার পাশেই একটি ভবনের নির্মাণ কর্মীরা এই ঘটনার প্রত্যক্ষদর্শী। এমনটি আমার ভাইয়ের আরো দুইজন বন্ধু পেছন থেকে পালিয়ে আসতে পারেন, তারাও এসব ঘটনা দেখেছেন।’
তবে বরাবরই এই অভিযোগ অস্বীকার করা হয়েছে র্যা বের পক্ষ থেকে।
যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালের প্রথম পাঁচ মাসে ৪৮জনের নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়া গেছে । গুম হওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজন বিরোধী দলীয় নেতা-কর্মীও রয়েছেন।
গুম হওয়া কয়েকজনের স্বজনেরা ঈদ উল আজহার আগেই নিখোঁজদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি তুলেছে।
বিএনপির তৎকালীন ৩৮ নম্বর ওয়ার্ডের (বর্তমানে ২৫ নম্বর ওয়ার্ড) সাধারণ সম্পাদক ছিলেন সাজেদুল ইসলাম সুমন।
সানজিদা ইসলাম তুলি বলছেন, ‘তুলে নিয়ে যাওয়ার ঘটনার পরেই আমার মা, বোন, ভাই প্রথমে ভাটারা থানায় যান। কিন্তু র্যা ব-এ তাদের তুলে নিয়ে গেছে বললে, তারা কোন মামলা বা জিডিও নেননি। এরপর র্যা ব-একের অফিসে যায়। কিন্তু তারা বারবার অস্বীকার করেন যে, এরকম কাউকে তারা তুলে আনেননি।’
যে ছয়জন সেদিন ধরে নিয়ে যাওয়া হয়েছে, তাদের কেউ আর ফিরে আসেননি বলে জানান তুলি।
তিনি বলছেন, ‘তাদের কারো কোন খবর নেই। তিনবছর আটমাস ধরে যারা স্বজন হারা, আমরা প্রতিটা মুহূর্তে একসঙ্গে পার করছি।’
এখনো ভাইয়ে ফিরে পাবার আশা করছেন সানজিদা ইসলাম তুলি আর তার পরিবার।
তিনি বলছেন, ‘অবশ্যই আমরা ফিরে পাওয়ার আশা করি। আমার ভাই যদি কোন রাজনৈতিক দলের কর্মী হন, এটা কোন কারণ হতে পারে না তাকে গুম করে ফেলার, নিখোঁজ করে ফেলার।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D