|
প্রকাশিত: ১:১৯ পূর্বাহ্ণ, আগস্ট ২৯, ২০১৭
সিলেট সদর উপজেলা জামায়াতে ইসলামীর সাধারন সম্পাদক জালাল আহমদকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেল ৪টার দিকে নগরীর জিন্দাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, জালালাবাদ থানার এ এস আই সাজিদ খান, এ এস আই আবুল বাশার গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানাধীন জিন্দাবাজার হতে তাকে গ্রেফতার করে। সিলেট সদর উপজেলা জামায়াতে ইসলামীর সাধারন সম্পাদক ও ১নং জালালাবাদ ইউ/পির সাবেক চেয়ারম্যান জালাল আহমদ জালালাবাদ থানাধীন শিবের বাজার এলাকার রায়েরগাও গ্রামের মৃত মুসলিম আলীর পুত্র। তার বিরুদ্ধে সিলেট মেট্টোপলিটন এলাকার বিভিন্ন থানায় নাশকতা, প্রতারনা, দ্রত বিচার, বিষ্ফোরক মামলা সহ বিভিন্ন মামলার ৯টি গ্রেফতারী পরোয়ানা মূলতবী ছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর জালালাবাদ থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মো. জিদান আল মুসা তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D