সিলেটে ২০০ পিছ ইয়াবাসহ আটক ৩

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০১৭

সিলেটে ২০০ পিছ ইয়াবাসহ আটক ৩

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলবাজার থানার কুচাই থেকে ২০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব। আটককৃতদের কাছ থেকে ইয়াবা ছাড়াও ৮টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন, ৯টি সিমকার্ড ও নগদ প্রায় এক লাখ টাকা উদ্ধার করা হয়।
রোববার রাত সাড়ে ৯টায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকারের নেতৃত্বে এডি জে এম ইমরানসহ এ অভিযান চালানো হয়।
অভিযানে আটককৃতরা হলেন, মোঃ আব্দুল হান্নান মিয়া ওরফে আশিক (৪৮), বিশ্বজিৎ দেব ওরফে বিষু (২৫) এবং মোঃ ফরিদ মিয়া (৩৫)। এরা তিনজনই কুচাই এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
এক সংবাদবিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, আটককৃতরা দেশের বিভিন্ন এলাকায় খুচরা এবং পাইকারী মাদক বিক্রয় করে আসছে। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে বলে জানা যায়। আটক মোঃ ফরিদ মিয়া টেকনাফ থেকে বিভিন্ন সময়ে মাদক দ্রব্য সিলেট বিভাগের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে। আটকদের এসএমপির মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট