১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০০ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০১৭
মধ্যপ্রাচ্যের কাতারে সড়ক দুর্ঘটনায় মকসুদ বখস (৩২) ও ফয়সল আহমদ (২৮) নামে মৌলভীবাজারের কুলাউড়া ও বড়লেখা উপজেলার দুই প্রবাসীর মৃত্যু হয়েছে। শনিবার ২৬ আগস্ট গভীর রাতে (কাতারের সময়) কাতারের হোম সালাল আলী শহরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা পরস্পরের আত্মীয়।
নিহতদের পারিবারিক সুত্রে জানা যায়, শনিবার গভীর রাতে মকসুদ বখস ও ফয়সল আহমদ কাজ থেকে নিজস্ব গাড়ী যোগে বাসায় ফেরার পথে হোম সালাল আলী শহরে দুর্ঘটনা কবলিত হয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। সেখান থেকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে দোহা হামাদ মেডিকেল হাসপাতালে মর্গে প্রেরণ করে।
কাতার থেকে কমিউনিটি নেতা আব্দুস সালাম ফুল জানান, মকসুদ বখস কুলাউড়া পৌরসভার জয়পাশা গ্রামের হাজি রফিক বখসের পুত্র এবং ফয়সল আহমদ বড়লেখা উপজেলার কাঠালতলী খলাগাঁও গ্রামের আব্দুল জলিলের পুত্র। দুর্ঘটনার খবর নিহতদের গ্রামের বাড়িতে পৌঁছলে শোকের মাতম শুরু হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D