২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০১৭
সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেছেন, ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়া পূর্ণাঙ্গ রায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের লেখা।
শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘এই ষোড়শ সংশোধনীতে তার লেখা রায় পড়লে আপনারা দেখতে পাবেন। অনেক শব্দ আছে যেসব শব্দ তার লেখা আগের কোনো রায়ে নাই। অর্থাৎ এতে পরিষ্কার এই লেখা রায় তার লেখা নয়। অন্য কেউ লিখে দিয়েছে, সম্ভবত পাকিস্তানি কোনো আইএসআই লিখে দিয়েছে।’
সাবেক এই বিচারপতি বলেন, ‘ষোড়শ সংশোধনী মামলার সঙ্গে সম্পৃক্ত না এমন অনেক কথা তিনি অবজারভেশনে বলেছেন, প্রধান বিচারপতির কাজ রাজনীতি করা না। যে প্রধান বিচারপতি রাজনীতি করে সেটা তার অযোগ্যতা।’
‘এসব করে তিনি অনেক ভাবে সংবিধান লঙ্গন করেছেন। শপথ ভঙ্গ করেছেন, তার আর এই পদে থাকার কোনো অধিকার নাই তাকে অবশ্যই এই পদ ছেড়ে চলে যেতে হবে’, বলেন বিচারপতি মানিক।
২৫ দিনে ৪০০ পৃষ্ঠার রায় কোনো ভাবেই লেখা সম্ভব নয় দাবি করে মানিক বলেন, ‘উনি মাত্র ২৫ দিনের মধ্যে ৪০০ পৃষ্ঠার কথা লিখেছেন, যেটা ইমপসিবল (অসম্ভব), যেটা হতে পারে না। এটা তার লেখা রায় মোটেও নয়।’
এ সময় প্রধান বিচারপতিকে উদ্দেশ করে এই বিচারপতি বলেন, ‘সবচেয়ে বড় কথা, তুমি শুধু প্রধান বিচারপতির পদ ছাড়বা না, এই দেশ ছাড়তে হবে। এ দেশে থাকার কোনো অধিকার তোমার নাই। তুমি যখন বঙ্গবন্ধুর নেতৃত্ব স্বীকার করো না যেটা বিশ্ববাসী স্বীকার করে।’
শোক দিবসের এই আলোচনা সভায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদও উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D