হবিগঞ্জে অপহরণ মামলার প্রধান আসামী আটক

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০১৭

হবিগঞ্জে অপহরণ মামলার প্রধান আসামী আটক

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা থেকে বৃহস্পতিবার দুপুরে র‌্যাপিড এ্যাকশন র‌্যাটালিয়ন (র‌্যাব)-৯এর সদস্যরা অভিযান চালিয়ে অপহরণ মামলার প্রধান আসামীকে আটক করা হয়েছে।

আটককৃত ছিদ্দিক মিয়া (৪৫) জেলার শায়েস্তাগঞ্জ থানার কলিমনগর গ্রামের মৃত হাফিজ উল্লাহর ছেলে।

র‌্যাব-৯এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯এর শ্রীমঙ্গল ক্যাম্পের একটি অভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার’র নেতৃত্বে এডি জে. এম ইমরানসহ উপজেলার কলিমনগর বাজারে অভিযান পরিচালনা করে তাকে ্আটক করা হয়। আসামীকে শায়েস্তাগঞ্জ থানায় সোর্পদ করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৭ আগস্ট) রুপম মিয়া নামক এক ব্যক্তিকে অপহরণ করে ঢাকায় নেওয়া হয়। সেখান থেকে তার পরিবারের কাছে ১ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। দাবি অনুযায়ী টাকা না দিলে তাকে হত্যা করা হবে। অপহরণকারীদের দাবিকৃত টাকা প্রদান না করায়
ভিকটিমকে পিটিয়ে আহত করে রোববার (২০ আগস্ট ) শায়েস্তাগঞ্জের রাস্তায় ফেলে যায়। পরে তাকে হাসপাতালে চিকিৎসা প্রদান শেষে ভিকটিমের পরিবার মো. ছিদ্দিক মিয়াকে প্রধান আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট