সাংবাদিক সোয়েবের মাতা আর নেই

প্রকাশিত: ৩:১০ পূর্বাহ্ণ, আগস্ট ২৫, ২০১৭

সাংবাদিক সোয়েবের মাতা আর নেই

সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য,দক্ষিণ সুরমা জার্নালিস্ট ক্লাবের সভাপতি ও দৈনিক উত্তরপূর্বের স্টাফ রিপোর্টার রাশেদুল হোসেন সোয়েবের মাতা নুরুন নাহার খানম (৮০) আর নেই। ইন্না…………………………রাজিউন। রাত ১ টা ৪৫ মিনিটে তিনি নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৫ পুত্র সন্তানের জননী নুরুন নাহার খানম বার্ধক্য জনিত রোগে ভোগছিলেন। তিনি পাঠানপাড়া বি ব্লকের সোনালী সংঘ ১ নং বাসার মরহুম বদরুল হোসেনের স্ত্রী। আজ শুক্রবার পাঠানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমার জানাযা নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে চিরশায়ীত করা হবে। মরহুমা নুরুন নাহার খানম কালিঘাটের বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদ হোসেনের মাতা। প্রেস-বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট