১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০১৭
২৩ আগস্ট ২০১৭, বুধবার : সিলেটের সদর উপজেলায় বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল। কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ ত্রাণ বিতরন করা হয়।
২৩ আগস্ট বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিলেট সদর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত হাটখোলা, জালালাবাদ ও কান্দিরগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রামে ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, হাটখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজির উদ্দিন, জেলা ও মহানগর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল আজিজ, মোঃ আবুল কাশেম, নিজাম ইউ জায়গীরদার, শামীম মজুমদার, আব্দুল মালেক, হাবিবুর রহমান হাবিব, সোহেল মাহমুদ, সাহেদ আহমদ, ফারুক আহমদ, আব্দুল খালিক, হেলাল উদ্দিন, সিরাজুল ইসলাম সিরাজ, ফরিদ আহমদ, মকসুদুল করিম নোহেল, সাইফুল ইসলাম সাইফুল, ইসলাম উদ্দিন মেম্বার, জৈন উদ্দিন মেম্বার, আবুল হাসনাত, শাহজাহান আহমদ জুয়েল, জামাল আহমদ, মঈন উদ্দিন, সুলেমান তালুকদার, হাবিবুর রহমান, আলী আকবর, তাজির আলী, হাফিজুর রহমান হাফিজ মেম্বার, মাসুম আহমদ লস্কর, মহব্বত আলী, ফারুক আহমদ, তোফায়েল আহমদ, আলাউদ্দিন আলাই, আব্দুস সালাম, নুরুল আলম, আব্দুস সাত্তার, দেলোয়ার হোসেন রাফি, সাইদুর রহমান, মুজিবুর রহমান, জাহাঙ্গীর আলম, রুস্তম আলী, আশিক উদ্দিন, সিদ্দিকুর রহমান রুহেল, শামসুল ইসলাম, রাজা আহমদ, রুমেল চৌধুরী, কছির উদ্দিন, আব্দুল মন্নান, হান্নান আহমদ, মুহিন আহমদ, সিলেট জেলা ছাত্রদল নেতা দুলাল রেজা, আফজল হোসেন সহ এলাকার সর্বস্তরের নেতা কর্মীগণ।
সিলেট জেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান বলেন, আপনাদের মাঝে আমরা যুবদল আছি এবং থাকবো। এই এলাকার গরিব দুঃখী মানুষের কষ্ট যাতে না হয় সেজন্য যুবদল সব রকম সহযোগিতা করবে।
সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন বলেন বর্তমান সরকার দেশের বন্যা দূর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণ পৌছে দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে । ক্ষমতাসীন দলের নেতা কর্মীরা নিজেদের স্বার্থ হাসিল করতে ব্যস্ত। তিনি সরকারকে বন্যা দূর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পৌছে দেওয়ার আহবান জানান।
বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ৫ কেজি করে একশ বস্তা চাল বিতরণ করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D