সুনামগঞ্জে গাঁজাসহ নারীকে আটক করেছে র‌্যাব

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০১৭

সুনামগঞ্জে গাঁজাসহ নারীকে আটক করেছে র‌্যাব

সুনামগঞ্জ থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ এক নারীকে আটক করেছে র‌্যাব। করিমা খাতুন (৪৫) নামের ঐ নারী ছাতক উপজেলার বাঘারাই গ্রামের সায়েদ মিয়ার স্ত্রী।

জানা যায়, রবিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বাঘারাই গ্রামে অভিযান চালায়। এ সময় করিমা খাতুনের বসতঘর থেকে আট কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সহযোগী একই গ্রামের মৃত হরমুজ আলী ছেলে মো. সামসু মিয়া পালিয়ে যান।

গাঁজার আনুমানিক বাজার মূল্য ৮০ হাজার টাকা বলে জানা গেছে। উদ্ধারকৃত আসামিকে ছাতক থানায় সোপর্দ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট