সুষ্ঠ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড চান সাংবাদিকরা

প্রকাশিত: ২:৫১ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০১৭

সুষ্ঠ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড চান সাংবাদিকরা

একাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক করতে সব দলের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরির জন্য নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছেন দেশের গণমাধ্যম প্রতিনিধিরা।

বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে ইসির দ্বিতীয় দফার সংলাপে গণমাধ্যম প্রতিনিধিরা এ তাগিদ দেন। সংলাপে টিভি, অনলাইন ও রেডিও’র প্রধান ও সিনিয়র সাংবাদিকসহ মোট ২৪ জন অংশ নেন।

সংলাপে অধিকাংশ গণমাধ্যম প্রতিনিধিই বলেছেন, নির্বাচনী পরিবেশ তৈরিতে যথাযথ পদক্ষেপ নিতে হবে নির্বাচন কমিশনকে। কে ভোটে অংশ নিল বা না নিল তা রাজনৈতিক বিষয়। সম্ভব হলে রাজনৈতিক দলের সঙ্গে একাধিকবার মতবিনিময় করা যেতে পারে। তবে যেসব দল ভোটে থাকবে তাদেরসহ সব প্রার্থীর জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি করতে হবে।

সংলাপে উপস্থিত অন্যান্য সাংবাদিক প্রতিনিধিদের মধ্যে ছিলেন- আবুল কালাম আজাদ, খায়রুল আনোয়ার, জ ই মামুন, শাইখ সিরাজ, সৈয়দ আশিক রহমান, রাশেদ চৌধুরী, মোস্তফা ফিরোজ, তুষার আব্দুল্লাহ, খালেদ মহিউদ্দীন, রেজোয়ানুল হক রাজা, মোজাম্মেল বাবু, তালাত মামুন, সুকান্ত গুপ্ত অলক, ফাহিম আহমেদ, হাসনাইন খুরশিদ, মুস্তাফিজ রহমান, শরিফুল ইসলাম, মাহমুদুল করিম চঞ্চল, বিল্লাল হোসাইন বেলাল, সেলিম বাশার, আমির খসরু, সাখাওয়াত হোসেন বাদশা, মুরসালীন নোমানী ও এস এম হারুন-উর রশীদ।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট