১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০১৭
জাতীয় শোক দিবস উপলক্ষে আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিলে কলেজ অধ্যক্ষে সৈয়দ মুহাদ্দিস আহমদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। ক্ষতিপয় বিপদগামী সেনা সদস্য দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের সহযোগিতায় ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকল সদস্যকে নির্মমভাবে হত্যা করে। ভাগ্যচক্রে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকায় রক্ষা পান। শেখ হাসিনার নেতৃত্বে যুদ্ধপরাধীদের বিচার ও বঙ্গবন্ধু হত্যার বিচার সম্পন্ন হয়েছে। কলেজ অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দিস আহমদের সভাপতিত্বে অধ্যাপক জমির উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন অধ্যাপকা মালেকা খানম, অধ্যাপক রেবিনা আক্তার চৌধুরী, অধ্যাপক মহরম আলী, সিনিয়র শিক্ষক মো. আবুল কালাম, দ্বাদশ শ্রেণির ছাত্রী রাত্রি চৌধুরী, নূর-ই তাপসি রাবেয়া, একাদশ শ্রেণির ছাত্রী রাবেয়া আক্তার মিতু, ফাতেমা বেগম, পুষ্পা রানী নাথ, সীমা বেগম, শিপা আক্তার, তাহসিনা তাবাস্সুম, জাকিয়া সুলতানা, মারজানা আক্তার জেনি, দশম শ্রেণির ছাত্রী ফাইজা খন্দকার। পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন রাবেয়া আক্তার তায়্যিবা। গীতা পাঠ করে কঙ্কা চন্দ।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করে আম্বরখানা জামে মসজিদের ইমাম হাফিজ মুস্তাক আহমদ। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D