১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০১৭
১৫ আগস্ট ২০১৭, মঙ্গলবার : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখা। এ সময় বেগম খালেদা জিয়া’সহ তার পরিবারের জীবিত সদস্যদের দীর্ঘায়ু ও মৃতদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মঙ্গলবার সিলেট নগরীর একটি মসজিদে বাদ যোহর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সিলেট জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মামুনুর রশিদ মামুন, মোঃ আব্দুল আজিজ, নিজাম উদ্দিন, শামীম মজুমদার, আব্দুল মালেক, হাবিবুর রহমান হাবিব, ছাব্বির আহমদ, ফরিদ উদ্দিন, আব্দুল খালিক, সোহেল মাহমুদ, শরীফ উদ্দিন মেহেদী, আব্দুস সুবহান, শফিক নূর, ময়নুল ইসলাম মঞ্জু , সাহেদ আহমদ, মকসুদুল করিম নুহেল, হোসেন আহমদ রুহুল, খসরু জ্জামান খসরু, সালাউদ্দিন, শাহীন আলী, মুহিবুর রহমান বাবুল, এড আব্দুল্লাহ আল হেলাল, নজরুল ইসলাম, রফিক উদ্দিন , এনামুল ইসলাম লায়েছ, আলম আহমেদ, মাসুম আহমদ লশকর, গিয়াস উদ্দিন, ফারুক আহমদ, মইন উদ্দিন, আব্দুস সালাম, সাহেল আহমদ, রুস্তুম আলী, মঞ্জু আহমদ, রুমেল চৌধুরী, সেবুল আহমদ, রাসেল আহমদ, রিপন আহমদ, হাবিবুর রহমান, জাহেদ আহমদ, আব্দুল গফুর প্রমূখ।
দোয়া মাহফিলের সংক্ষিপ্ত বক্তব্যে সিলেট জেলা যুবদলের সাধারন সম্পাদক মামুনুর রশিদ মামুন বলেন, ম্যাডামের (খালেদা জিয়া) জন্মদিন উপলক্ষে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনারা অবগত আছেন, এবার আনুষ্ঠানিকভাবে বিএনপি চেয়ারপারসনের জন্মদিন পালন করা হবে না। কারণ ম্যাডাম মনে করেন, দেশের বন্যা পরিস্থিতিতে জন্মদিন পালন করা সমীচীন হবে না।
তিনি বলেন, আমরা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত কামনায় দোয়া করেছি এবং দলের বন্দী নেতা-কর্মীদের সুস্থতা কামনা করেছি। পাশাপাশি আমরা দেশে শান্তি ও গণতন্ত্রিক পরিবেশের জন্যও দোয়া করেছি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D