১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০১৭
জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে ভোজাল গুড়ো মসলাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে, জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রামের ইছন আলীর ছেলে লিটন মিয়া (৩৫), গোলাব আলীর ছেলে সুহেল মিয়া (২২), রাণীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের ছাবু মিয়া ছেলে রাসেল মিয়া (২৫) ও একই গ্রামের ফুলকাছ মিয়ার ছেলে সিজিল মিয়া (২০)।
জানা গেছে, খোলা হলুদ, মরিচ, ধনিয়াসহ ভেজাল গুড়ো মসলায় সয়লাব হয়ে গেছে জগন্নাথপুর উপজেলাসহ আশপাশ উপজেলা। একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এসব ভেজাল মসলার ব্যবসা দেদারছে চালিয়ে যাচ্ছে। কিশোরগঞ্জের ভৈরব থেকে এসব ভেজাল মসলা আমদানী করা হয়। বিশেষ করে ঈদকে সামনে রেখে এসব মসলার বড় চালান ভৈরব থেকে নৌকাযোগে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ বাজার হয়ে জগন্নাথপুরসহ বিভিন্ন উপজেলায় যায়।
রোববার দুপুরে রাণীগঞ্জ থেকে জগন্নাথপুর হয়ে শাহারপাড়া ও ছাতকে যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ স্থানীয় পৌর পয়েন্টে ২টি ট্রলি ভর্তি প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ৫০ কেজির ৭০ বস্তা ভেজাল গুড়ো মসলা ও ট্রলি চালকসহ ৪ জনকে আটক করেন। পরে জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামীম আল ইমরান আটককৃতদের জনপ্রতি ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সেই সাথে আটককৃত ভেজাল গুড়ো মসলাগুলো ধ্বংস করে ফেলা হয়। এ খবর ছড়িয়ে পড়লে জনমনে স্বস্তি ফিরে আসে।
এদিকে ভেজাল মসলা আটকের খবর পেয়ে মসলার মালিকরা আত্মগোপনে চলে যায়। জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামীম আল ইমরান ও জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D