১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৭ পূর্বাহ্ণ, আগস্ট ১৩, ২০১৭
১৩ আগস্ট ২০১৭, রবিবার : সপরিবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যাকারী সকল খুনির ফাঁসির রায় কার্যকরের দাবিতে সিলেট সদর উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ শাহপরাণ ব্লক শোকর্যালি করেছে।
জাতীয় শোকদিবস উপলক্ষ্যে গতকাল শনিবার বিকেলে শাহপরাণ বাজার এলাকায় শোকর্যালি শেষে শাহপরাণ পয়েন্টে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা যুবলীগ নেতা ও খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আফছর আহমদ।
সদর উপজেলা ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম ও শেখ মোহাম্মদ রনির যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা যুবলীগ নেতা ফখরুল ইসলাম দুলু, বাবুল আহমদ, জামাল আহমদ, তোফায়েল আহমেদ, সাহেদ আহমদ আনা, সাইফুল আলম, সোহেল আহমদ, কাদির আহমদ, ইউনুস আহমদ, বাদশা মিয়া, আইন উদ্দিন, আব্দুর রহিম, আব্দুল্লাহ আল মামুন, লুৎফুর রহমান, রিপন আহমদ, লিটন আহমদ, আব্দুর রহমান, কাপ্তান মিয়া, জাকির হোসেন, শাহিন আহমদ, শহিদ আহমদ, জুয়েল আহমদ, আতিক হাসান ডালিম, জালাল আহমদ, পাভেল আলী, আরাফাত আহমদ, সাফাত আহমদ, নূরে আলম, জুবায়ের আহমদ, জুয়েল আহমদ, ছাত্রলীগ নেতা ইসতিয়াক আহমদ চৌধুরী, সুমন আহমদ, রতন চন্দ্র রায়, জাহিদুল ইসলাম, রুবেল আহমদ, অপু তালুকদার, জুবেল আহমদ, জাহাঙ্গীর আহমদ, হাসান আহমদ, জামিল আহমদ, জিতু আহমদ, মুসা আহমদ, ছদরুল, আল আমিন, ইমন, কাউছার, আবির আহমদ. জাহেদুর রহমান প্রমুখ
আলোচনা সভায় বক্তারা বলেন- ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে খুনি চক্র এ দেশ থেকে বাঙালি জাতীয়তাবাদকে হত্যা করতে চেয়েছিল। ফাঁসির দণ্ডপ্রাপ্ত সেসব খুনিদের অনেকেই এখনো বিদেশে পালিয়ে বেড়াচ্ছে। তাদেরকে দেশে এনে রায় কার্যকরের মাধ্যমে বাঙালি জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে।
বক্তারা শোককে শক্তিকে পরিণত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D