১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৬ পূর্বাহ্ণ, আগস্ট ১৩, ২০১৭
১৩ আগস্ট ২০১৭, রবিবার : যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খলেদা জিয়ার চোখে সফল অস্ত্রপ্রচার উপলক্ষ্যে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে নগরীর বন্দরবাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদে গতকাল ১২ আগষ্ট শনিবার বেলা আড়াইটায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, মহানগর যুবদল নেতা আব্দুল আজিজ, জেলা যুবদল নেতা নিজাম ইউ জায়গীরদার, আল মামুন খান, আব্দুল মালেক, ছাব্বির আহমদ, আব্দুল খালিক, সোহেল মাহমুদ, ময়নুল ইসলাম মঞ্জু, সাহেদ আহমদ, মাসুদ আলী মাছুম, আব্দুল মুকিত সুমেল, সুলেমান তালুকদার, হাবিবুর রহমান হাবিব, গিয়াস উদ্দিন, মুহিবুর রহমান বাবুল, এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, তমিজুল ইসলাম, মঈন আহমদ, সিদ্দিকুর রহমান রুহেল, আব্দুস সালাম, জেলা ছাত্রদল নেতা আজাদ আহমদ, বদরুল ইসলাম, রায়হান আহমদ প্রমুখ।
মাহফিলে দেশনেত্রী বেগম খলেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়। এছাড়াও মাহফিলে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকো’র রুহের মাগফেরাত, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা আনছার উদ্দিন। -বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D