১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৫ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০১৭
দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ নেতা বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী ও দক্ষিণ সুরমার প্রথম অনলাইন নিউজ পোর্টাল সাউথ সুরমা নিউজ ২৪ ডটকম এর প্রকাশক কুচাই সুলতানপুর গ্রামের প্রবীণ মুরব্বী ও সিলেটের সাবেক সালিশ ব্যক্তিত্ব মরহুম হাজী আইয়ুব আলী দ্বারা মিয়ার ছেলে হাজী গুলজার আহমেদের ১ম পুত্র মোঃ হাফিজ আহমদ বিল্লাহ’র শুভ বিবাহ ১১ আগস্ট শুক্রবার দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ ময়ুর কুঞ্জ কনভেনশন হলে অনুষ্টিত হয়। বিয়ের শুভলগ্নে উপস্থিত ছিলেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য ও প্যানেল স্পিকার আলহাজ্ব মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েস এমপি, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট ২ আসনের সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ,সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এড: নাসির উদ্দিন খান,দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু জাহিদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম,সাধারণ সম্পাদক হাজী রইছ আলী,যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব,মোগলাবাজার ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম শাইস্তা মিয়া,সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক খন্দকার মহসীন কামরান। সাবেক ইউপি চেয়ারম্যান মঈনুল ইসলাম, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ছয়েফ খান, কুয়েত আল জাহারার আওয়ামী লীগ নেতা এম এ রউফ, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সাইফুল ইসলাম সফু,শাওন আহমদ,জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কামরান হোসেন খান,ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারহান সাদিক, ও সিলেট জেলা ও মহানগর এবং দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। বিয়ের দিন বরের পিতা হাজী গুলজার আহমদ অতিথিবৃন্দদের উদ্দেশ্যে করে বলেন, শত ব্যস্ততার মাঝে বৃষ্টির দিনে আমার প্রথম ছেলের বিয়েতে আপনারা উপস্থিত হয়েছেন,সে জন্য তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশসহ আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। প্রেস-বিজ্ঞপ্তি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D