১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৫ পূর্বাহ্ণ, আগস্ট ১০, ২০১৭
সিলেটের জকিগঞ্জে বিষাক্ত ইয়াবা সেবন করে এক যুবকের মৃত্যু ঘটেছে। নিহত মাতাব আহমদ (২৭) জকিগঞ্জ সদর ইউনিয়নের ছবড়িয়া গ্রামের ফয়জু মিয়ার ছেলে। সে পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশা চালক।
মঙ্গলবার (৮ আগস্ট) বিষাক্ত ইয়াবা ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল মুকিত এ তথ্য নিশ্চিত করে জানান, ইয়াবা ট্যাবলেট সেবনের কারণে তার মৃত্যু হয়েছে বলে মাতাবের পরিবারের লোকজন জানিয়ে। লাশ ময়না তদন্ত করা হয়েছে।
এদিকে ভারতের সীমান্তবর্তী জকিগঞ্জে ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদকদ্রবে সয়লাব হয়ে গেছে। আইন শৃংখলা বাহিনী ধারাবাহিক অভিযান পরিচালনা করলেও চোরাকারবারীরা দমন হচ্ছে না। মাঝে মধ্যে ইয়াবাসহ বিভিন্নজন আইন শৃংখলা বাহিনীর হাতে ধরা পড়লেও মূলহোতারা থাকেন ধরাছোঁয়ার বাইরে। মাদক ব্যবসায়ীদের কৌশলের কাছে অনেকটা অসহায় আইন শৃংখলা বাহিনী।
অন্যদিকে জানাগেছে, ভারতের করিমগঞ্জ সীমান্তের আশপাশ এলাকায় গড়ে উঠেছে একাধিক মাদকদ্রব্য তৈরীর কারখানা। এ কারখানাগুলোতে নিন্মমানের ও বিষাক্ত মাদকদ্রব্য তৈরী করে বাংলাদেশে পাচার করা হয়। জকিগঞ্জের সাথে ভারতের নদী সীমান্ত হওয়ায় ভারত থেকে মাদক ব্যবসায়ীরা সহজেই বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ে আসে। পরে এই মাদকদ্রব্যগুলো সিলেটসহ বিভিন্ন জেলায় পাচার করা হয়। ভারতের এসব মাদকদ্রব্য সেবন করে জকিগঞ্জের অনেক যুবক ধংস হচ্ছেন। উপজেলার সচেতন লোকজন বলেন, মাদক ব্যবসার মূলহোতাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা না নিলে মাদকের থাবা থেকে জকিগঞ্জকে রক্ষা করা যাবেনা। অনেক সময় অভিযানে যারা ধরা পড়ে তারা টাকার বিনিময়ে মাদক বহন করে এরা মূলহোতা নয় বলেও একাধিকজনের দাবী।
এ ব্যাপারে জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার বলেন, হাসপাতাল থেকে আমাকে জানানো হয়েছে জকিগঞ্জের এক যুবক ইয়াবা সেবন করার কারণে মৃত্যু ঘটেছে। যুবকটির বাড়ী জকিগঞ্জে হলে সে এলাকার বাইরে থাকে। মাদ্রকদ্রব্য পাচারচক্রের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে। মাদক ব্যবসায়ীরা দ্রত মাদক পাচারের কৌশল পাল্টায়। পুলিশও অভিযানের ধরণ পাল্টায়। আমরা মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করতে তৎপর। মাদক ব্যবসার সাথে যে কেউ জড়িত থাকলে রেহাই পাবে না।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D