১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০১৭
রুমেল আহমদ,ফেঞ্চুগঞ্জ থেকেঃ ৭ই আগস্ট সোমবার সিলেটের সোবহানীঘাটে জালালাবাদ কলেজের সম্মুখে ছাত্রলীগের দুই কর্মী শাহিন আহমদ ও আবুল কালাম আসিফের ওপর শিবির ক্যাডারদের হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগ। বুধবার সকাল ১১টায় কলেজ ক্যাম্পাস থেকে মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়। ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি জুবের আহমদ সনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল আহমদ শাহ্ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,কলেজ ছাত্রলীগেরর সিনিয়র সহ-সভাপতি নাইমুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক মাসুম আহমদ।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডিগ্রী কলেজ ছাত্রলীগ নেতা রাসেল আহমদ, প্রদীপ চন্দ্র মালাকার,নাঈম চৌধুরী, , রবিউল ইসলাম রাজু, শেখ রাসেল পরিষদ ডিগ্রী কলেজ শাখার সভাপতি আব্দুল মালিক। উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রলীগ নেতা রুহেল আহমদ, আফরাহিম ইসলাম তূর্য, ফারাবি আহমদ, সুবল আচার্য, রবিউল ইসলাম, রাকিন, মুহিবুল ইসলাম কাওসার, জেমস্, ছালিক আহমদ, মিরাজ আহমদ, রুহেল, আসাদ, সাজু, শিপন, রুমন, শেখ শাহরিয়ার ইমন, অমিত, সাহান, হাসান, ইসতিয়াক, তোফায়েল, সুয়েব, নাহিদ, সাকিব, ফাহাদ, সঞ্জিত, নাবিদ, সাহান, সুমন, জুনেদ, ইসহাক, রাসেল, নাইম, শিহাব, কাওসার, তায়েফ, আল-আমিন, ফাহিম, রাহাত, মালিক, রবিউল, শুভ, ইমন, টিটু, হৃদয়, প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D