১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, আগস্ট ২, ২০১৭
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, কর্মী মূল্যায়নের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করতে হবে। দলের গঠনতন্ত্রকে মূল্যায়ন করে দলকে আরো শক্তিশালী করতে তৃণমূল বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দেশ, মাটি ও মানুষের কল্যাণে এক যোগে কাজ করতে হবে।
তিনি বলেন, ছাত্রদল বিএনপির নিবেদিত প্রাণ। সদস্য সংগ্রহ করতে ছাত্রদলকে ঘরে ঘরে গিয়ে সদস্য সংগ্রহ কার্যক্রমকে সফল করতে হবে।
মঙ্গলবার রাতে দক্ষিণ সুরমার বাইপাসস্থ একটি কমিউনিটি সেন্টারে ২৫নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা ও কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
২৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মতাহির আলীর সভাপতিত্বে ও মহানগর বিএনপির সদস্য, ওয়ার্ড যুগ্ম সম্পাদক দিলওয়ার হোসেন রানার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি আব্দুছ ছত্তার, উপদেষ্টা রিয়াজ উদ্দিন রানা, সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, আইন বিষয়ক সম্পাদক ও সিসিকের প্যানেল মেয়র এডভোকেট রুকসানা বেগম শাহনাজ, আপ্যায়ন সম্পাদক আফজাল উদ্দিন, পরিবেশ সম্পাদক আবুল কালাম, শ্রম বিষয়ক সম্পাদক ইউনুস মিয়া, জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এডভোকেট খালেদ জুবায়ের, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সেলিম রানা, উপ-কোষাধ্যক্ষ শেখ ইলিয়াস মিয়া, সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক উজ্জল রঞ্জন চন্দ্র।
স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী জুয়েল আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ছোয়াব আলী, হারুনুর রশীদ সংগ্রাম, ওয়ার্ড বিএনপির সহ সভাপতি নছিবুর রহমান বেলাল, আব্দুল কাদির ফটিক, কামরুল ইসলাম নেছার, সহ সাধারন সম্পাদক বাচ্চু মিয়া, আতিকুর রহমান, জাবেদুল ইসলাম দিদার, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফয়েজ আহমদ শিপু, রেজাউর রহমান রোজন, শাহিন আহমদ, দপ্তর সম্পাদক মোশাহিদ আলী, সাবেক ছাত্রদল নেতা আব্দুল জব্বার, ইরাজ মিয়া, আবুল হাসনাত মাহিদ, সোহেল আহমদ, ছাদেক উদ্দিন, ছাত্রদল নেতা আল আমিন আহমদ স্বপন, রাকিব চৌধুরী রাব্বি, মুন্না শাহ, ফয়ছল আহমদ, মালেক আহমদ, লাহিন আহমদ প্রমুখ। প্রধান অতিথি আরো বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে আরো শক্তিশালী ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে কাধে কাধ মিলিেেয় কাজ করার আহবান জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D