১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০১৭
সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর প্রার্থী,ঐহিত্যবাহী স্বর্ণশিখা সমাজকল্যাণ সমিতির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, আওয়ামী লীগ নেতা সমাজ সেবক বেলাল উদ্দিন আহমদ আর নেই। ইন্না………রাজিউন। সোমবার ভোর ৫ টা ৩০ মিনিটের সময় তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে নর্থইষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন। বেলাল উদ্দিন আহমদ কদমতলীর মরহুম আইন উল্লাহর পুত্র। ৩ মেয়ে ও ১ পুত্র সন্তানের জনক বেলাল আহমদ ৭ ভাইদের মধ্যে ৪র্থ। সোমবার বাদ আছর কদমতলী কেন্দ্রীয় জামে মসজিদে নামাযে জানাযা শেষে তাঁকে কদমতলী পঞ্চায়েতী কবরস্থানে চির শায়ীত করা হয়। এ সময় এলাকার বিশিষ্ঠ ব্যক্তিগণসহ শত শত মানুষ উপস্থিত ছিলেন। এ ছাড়া বেলাল উদ্দিনের মৃত্যুর সংবাদ পেয়ে তাঁর বাড়িতে ছুঠে যান সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানসহ আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বেলাল উদ্দিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বেলাল উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী তৌফিক বকস্ লিপন,বীর মুক্তিযোদ্ধা ও কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল হক, বীর মুক্তিযোদ্ধা গাজী মতিন, কদমতলী এলাকার প্রধান সালিশ ব্যক্তিত্ব ও কদমতলী কেন্দ্রীয় জামে মসজিদের মোতায়াল্লী সোলেমান বক্ত, (হযঃ) দরিয়াশাহ মাজার কমিটির সেক্রেটারী হাজী সমরাজ মিয়া, মোতায়াল্লী মহসিন আলী চুন্নু, বিশিষ্ঠ ব্যবসায়ী এম এ মন্নান, প্রবীণ মুরব্বী আঙ্গুর মিয়া, আব্দুল কাদির লালু মিয়া, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব হেলাল বকস্,আল ফেরদৌস শপিং কমপ্লেক্সের সত্ব্যাধিকারী সাইয়ুম বক্ত,কামাল বক্ত, জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মঈন উদ্দিন, রাজমহলের প্রধান পরিচালক মির্জা বেলাল আহমদ,স্বর্ণশিখা সমাজকল্যাণ সমিতির বর্তমান সভাপতি রেজাউল ইসলাম রেজা,সাধারণ সম্পাদক সুমন হোসেন,প্রচার সম্পাদক এম এ মালেক,কদমতলী এলাকার সমাজসেবী খছরুজ্জামান খছরু,কুয়েত আলজাহারার আওয়ামী লীগ নেতা এম এ রউফ প্রমুখ। উল্লেখ্য মরহুম বেলাল উদ্দিন আহমদ হলেন (হয়ঃ)দরিয়াশাহ মাজারের খাদেম সমরাজ মিয়ার আপন ছোট ভাই ও ২৬ নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি আক্তার আহমেদের বড় ভাই। প্রেস-বিজ্ঞপ্তি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D