১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০১৭
তিন দিনের ভেতরে পূনর্বাসনের নিশ্চিয়তার দাবিতে সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও সংশ্লিষ্ট প্রসাশনকে আল্টিমেটাম দিয়েছে হকাররা।
রোববার দুপুরে নগরীর কোর্ট পয়েন্টে সিলেট মহানগরের সর্বস্তরের হকার্স ঐক্য পরিষদের আয়োজিত এক মানববন্ধনে এ আল্টিমেটাম দেওয়া হয়।
পরিষদের আহবায়ক রকিব আলীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক ইসরাত জাহান খোকনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর শ্রমিক লীগের সভাপতি শাহরিয়ার কবীর সেলিম।
মানববন্ধনে বক্তারা হকারদের স্থায়ী পুনর্বাসনের দাবী জানান। তিনদিনের ভিতরে সমাধান না দিলে তারা কঠোর কর্মসুচীর ঘোষণার হুশিয়ারী দেন।
প্রসঙ্গত, ২০১৩ সালে সিটি নির্বাচনে আরিফ মেয়র নির্বাচিত হওয়ার পর হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করে নগরীর ফুটপাত দখল মুক্ত করে নগরবাসীর জন্য উন্মুক্ত করেন। পরে কারাগারে থাকাকালিন আবারও হকাররা ফুটপাত দখল করে বসে। পরে সিলেট চীফ মেট্টোপলিটন আদালতের এক নির্দেশে ফের হকার উচ্ছেদ করেন আরিফ। তার হকার উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D