|
প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৬
গোলাপগঞ্জে রাতের অন্ধকারে ক্ষেতের ফসলী জমি থেকে কৃষকের ধান কেটে নিয়ে গেছে কে বা কারা। এ ঘটনার পর হতভম্ব হয়ে পড়েন কৃষক আজিজুর রহমান। উপজেলার মদনগৌরি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন ভূক্তভোগী।
জানা যায়, উপজেলার মদনগৌরি গ্রামের কৃষক আজিজুর রহমানের দড়া মৌজার জেল নং ৩৮, ১৩৭০ খতিয়ানের হাল দাগ নং ৬১৯২ ভূমির ২২শতক তার নিজস্ব ফসলী জমিতে প্রতি বছরের ন্যায় এবারও ধান রোপন করেন। এসব ধান রোপন করতে অনেক ভর্তুকি দিতে হয়েছে তাকে। কিন্তু অনেক কষ্টের ফলানো এই ধান কিছুূ দিনের মধ্যে কেটে ঘরে তুলবেন তিনি। এমন প্রত্যাশা থাকলেও গুড়েবালি হয়েছে তার স্বপ্ন। বৃহস্পতিবার রাতে কেবা কারা তার ফসলী জমি থেকে ধান কেটে নিয়ে যায়। পরদিন শুক্রবার সকালে জমিতে গিয়ে দেখেন অনেক কষ্টের ফলানো জমিতে লাগানো ধান নেই। এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।
এ ঘটনায় শুক্রবার গোলাপগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন তিনি।
কৃষক আজিজুর রহমান জানান, আমার ফসলী জমিতে ধান রোপন করেছি। ফলনও বেশ ভাল হয়েছে। ধাক কিছুটা কাচা থাকায় কাটতে পারিনি। কিন্তু আমার এই জমি থেকে সব ধান রাতের অন্ধকারে কেবা কারা কেটে নিয়ে গেছে। এ বিষয়ে আমি থানায় অভিযোগ দাখিল করেছি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D