১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, জুলাই ৩০, ২০১৭
মৌলভীবাজারের গুমরা গ্রামের রিজার্ভ ফরেস্টের লাউরআগা এলাকায় বনভূমির জায়গা দখলকারীদের হামলায় বনবিভাগের পাঁচজনসহ আট জন আহত হয়েছেন। এ সময় বনরক্ষীরা চার রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে।
আহতরা হলেন- বন প্রহরী আনোয়ার হোসেন (৪০), সুব্রত সরকার (২৯), শেখ শাহরিয়ার শান্ত (২৩), বাগান মালিক আলী হায়দার (২৫) ও মুজিবুর রহমান (২৬)। স্থানীয়দের মধ্যে আশিক মিয়া, মকছুদা বেগম ও রেজিয়া বেগম আহত হন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গুমরা গ্রামের লাউরআগাতে রিজার্ভ ফরেস্ট এলাকায় সামাজিক বনায়নের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা করছিলেন স্থানীয় বনবিভাগ কর্তৃপক্ষ। এ সময় একটি ছেলে মোবাইল ফোনে তা ভিডিও ধারণ করছিল। এ সময় বনবিভাগের লোকজন বাঁধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় আশিক মিয়া ও তার ছেলে- ভাতিজারা বনবিভাগের লোকজনের ওপর হামলা করে। ভাংচুর করা হয় একটি জিপ ও মোটর সাইকেল। এ সময় বনবিভাগের রক্ষীরা আত্মরক্ষার্থে ৪ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে।
বনবিভাগ সদর উপজেলা বিটের সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান বলেন, বনভূমি দখলকারীরা বনরক্ষীর একটি অস্ত্র ছিনিয়ে নিলে অপর এক রক্ষী আত্মরক্ষার্থে গুলি ছোঁড়ে। পরে মডেল থানা পুলিশ অস্ত্র উদ্ধার করে।
স্থানীয় মোস্তফাপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ জানান, বনভূমি জবর দখলকারীরা উদ্ধার অভিযান ঠেকাতে কৌশল হিসেবে পরিবারের নারী সদস্যদের দিয়ে প্রতিরোধ গড়ে তোলা হয়।
বিষয়টি নিশ্চিত করে থানার ওসি সোহেল আহমদ জানান, পুলিশের উপস্থিতিতে উত্তেজনাকর পরিস্থিতির অবসান হয়। এ ঘটনায় দুই জনকে আটক করা হয় বলেও ওসি জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D