১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৬ পূর্বাহ্ণ, জুলাই ২৯, ২০১৭
সিলেটে নারী উদ্যোক্তা সৃষ্টির কার্যক্রমকে এগিয়ে নিতে এবং কিডনী রোগে আক্রান্ত তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির (গ্রাসরুটস) কেন্দ্রীয় উপদেষ্ঠা মারিয়াম চৌধুরী মাম্মীর ছেলে ডেভিড ইনাম চৌধুরীর চিকিৎসায় অর্থ সহায়তায় জন্য মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা আজ শুক্রবার শহরতলীর লাক্কাতুড়া চা বাগান বাজার খেলার মাঠে শুরু হয়েছে। নারী উদ্যোক্তা সোসাইটির আয়োজনে শুরু হওয়া মেলা প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।
নারী উদ্যোক্তা সোসাইটির জাতীয় সমন্বয়কারী অনিতা দাশগুপ্তা জানান, মেলায় ক্ষুদ্র ও কুটির শিল্পে উৎপাদিত পণ্যের প্রদর্শন ও বিক্রি করা হবে। তা থেকে সংগ্রহিত অর্থ সিলেটে নারী উদ্যোক্তা সৃষ্টি কার্যক্রম এবং কিডনী রোগে আক্রান্ত ডেভিড ইনাম চৌধুরীর চিকিৎসায় ব্যয় করা হবে।
তিনি আরো জানান, মেলায় বিভিন্ন ধরনের ৭০টি স্টলের পাশাপাশি শিশুদের জন্য মিনি শিশুপার্কসহ বিনোদনের ব্যবস্থা থাকবে। এছাড়া মেলার মাঠ এলাকার সার্বিক নিরাপত্তায় সিসি ক্যামেরাসহ নিজস্ব নিরাপত্তা রক্ষীরা দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।
এদিকে, শুক্রবার রাত সাড়ে ৯ টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম রুকন উদ্দিন। কেন্দ্রীয় উপদেষ্ঠা মারিয়ানা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারী উদ্যোক্তাদের আয়োজিত মেলায় নারীদের তৈরী পণ্য সামগ্রী প্রদর্শিত হবে। এতে এই মেলা নারীদের জন্য মিলন মেলায় পরিণত হবে। মেলার কার্যক্রমে নারীরা আর্থিকভাবে লাভবান হবে। যার ফলে তারা উদ্যোক্তা হিসেবে উৎসাহ পাবে।
আয়োজক সংগঠনের প্রধান নির্বাহী পরিচালক হিমাংশ মিত্রের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মেট্টোপলিটন চেম্বার অব কর্মাসের সভাপতি হাসিন আহমদ, সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার সহকারি কমিশনার মুনাদির ইসলাম চৌধুরী, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন, বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন সিলেট সুরমা ভ্যালির সভাপতি রাজিব গোয়ালা, লাক্কাতুরা চা বাগানের ব্যবস্থাপক সৈয়দ মাহমুদ হাসান, মেলার পরিচালনা পরিষদের প্রধান সমন্বয়কারী এম এম মোনায়েম খাঁন বাবলু, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির কেন্দ্রীয় সমন্বয়কারী আনিলা দাশ সেনগুপ্ত, নুরুন নহার বিবি, স্বপ্নম খাঁন, সমাজসেবী হুমায়ূন আহমদ মাসুক, মাসুক আহমদ চা শ্রমিক পঞ্চায়েত প্রধান সিধুর লাল ।
এর আগে মাওলানা আবুল হাসিবের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে স্বাগত বক্তব্য রাখেন ইন্দ্রানী সেন। অনুষ্ঠান শেষে সিলেটের সুনামধন্য শিল্পী শামীম আহমদ, সিয়াম ও বাউল সম্রাট খ্যাত সূর্যলাল গান পরিবেশন করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D