১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০১৭
সিলেটের কদমতলীতে অবস্থিত কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ জুলাই) দুপুরের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা পৌনে ১টার দিকে হঠাৎ বিকট শব্দ হয়ে গ্যাস লাইনের পাইপ ফেটে মাটির নিচ থেকে আগুন বের হতে শুরু করে।এ সময় একটি মাইক্রোবাস, একটি সিএনজি ও একটি মোটরসাইকেল আগুনে পুড়ে যায়।
এসময় সেখানে অবস্থানরত কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১ জনের অবস্থা গুরুতর। আহতদের সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় একঘন্টা চেস্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস তালতলা স্টেশনের টিম লিডার নুরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গ্যাস লাইন থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই রিপন জানান, বেলা পৌনে ১টার দিকে গ্যাস রাইজার থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে তিনটি যানবাহন পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন দুই ঘন্টা ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D