সিলেটবাসীর কাছে দোয়া চেয়ে চীন সফরে সিলেট জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দন

প্রকাশিত: ৮:২৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০২৬

সিলেটবাসীর কাছে দোয়া চেয়ে চীন সফরে সিলেট জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দন

সিলেট সংবাদ ডেস্ক : সিলেট জেলা তাঁতীদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন ব্যক্তিগত সফরে গণচীন (চীন) গমন করেছেন। গতকাল (৯ নভেম্বর) সোমবার তিনি বাংলাদেশ ত্যাগ করেন।
​ভ্রমণসূচির ব্যস্ততা এবং বিদায়লগ্নে সময়স্বল্পতার কারণে তিনি তাঁর নিজ ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন, প্রিয় বন্ধু-বান্ধব ও রাজনৈতিক সহকর্মীদের সাথে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ ও বিদায় নিতে পারেননি। এ জন্য তিনি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেছেন।
​এক বার্তায় জামাল উদ্দিন জানান, তাঁর এই সফর যেন সুন্দর, সফল এবং স্বাচ্ছন্দ্যময় হয় সেজন্য তিনি সিলেটবাসীসহ তাঁর রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর কাছে বিনীতভাবে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন।
​সফর শেষে সুস্থ ও সুন্দরভাবে যাতে নিজ জন্মভূমিতে ফিরে এসে আবারও দেশ ও জনগণের সেবায় আত্মনিয়োগ করতে পারেন, সে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট