১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০১৭
২৬ জুলাই ২০১৭, বুধবার : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সিলেট জেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান, সাধারন সম্পাদক মামুনুর রশিদ মামুন।
বুধবার পাঠানো এক প্রতিবাদ বার্তায় নেতৃদ্বয় বলেন, ক্ষমতা’লোভী দুর্নীতিবাজ আওয়ামী লীগ সরকার দেশের সর্বক্ষেত্রে দুর্নীতির ঘা লাগিয়ে দিয়েছে। ক্ষমতায় থাকার জন্য তারা সংবিধান থেকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তন করেছে। ক্ষমতায় থাকার অশুভ স্বপ্ন তাদের কোনোদিন পূরণ করতে দেয়া হবে না। তারা পুলিশ প্রশাসন’সহ সকল প্রশাসনকে নিজেদের হাতের লাঠি হিসেবে ব্যবহারের চেষ্টা চালাচ্ছে। আর সেই সুযোগ নেই। তারা অবিলম্বে কেন্দ্রীয় যুবদলের বিপ্লবী সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু’সহ সকল নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি দাবি জানান। না হয় সারা বাংলাদেশে জাতীয়তাবাদী যুবদল দুর্বার আন্দোলন গড়ে তুলবে।-বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D