২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৬ পূর্বাহ্ণ, জুলাই ২৫, ২০১৭
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দায়ের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার অনুসন্ধানে দুর্নীতির কোনো তথ্য পাওয়া যায়নি। মামলার প্রথম অনুসন্ধানকারী কর্মকর্তা নূর আহমেদ তার অনুসন্ধান প্রতিবেদনে এ কথা উল্লেখ করেছেন। গতকাল সোমবার ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে জেরার সময় এ তথ্য জানান তিনি। এ দিন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার প্রথম অনুসন্ধানকারী কর্মকর্তা নূর আহমেদকে জেরা করেছেন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা। আদালত সূত্রে জানা গেছে, অনুসন্ধানকারী কর্মকর্তা তার অনুসন্ধান প্রতিবেদনে উল্লেখ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অনুসন্ধানে দুর্নীতির কোনো তথ্য পাওয়া যায়নি। বেগম খালেদা জিয়ার আইনজীবীরা জানান, প্রথম অনুসন্ধানকারী কর্মকর্তার প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হয়েছে। এদিকে গতকাল সোমবার নূর আহমেদকে জেরা অসমাপ্ত অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার শুনানি আগামী ২৭ জুলাই পর্যন্ত মুলতবি করা হয়েছে। গতকাল সোমবার ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান আসামিপক্ষের সময় আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। : আদালতে বেগম খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট আবদুর রেজাক আলী খান, অ্যাডভোকেট আমিনুল হক, অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, অ্যাডভোকেট সিমকী ইমাম খান প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D