২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০১৭
২০১৭ সালের অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবারে গড় পাসের হার ৬৮.৯১ শতাংশ। কারিগরিতে পাস ৮১.৩৩ শতাংশ, ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৬.৮৪ শতাংশ এবং মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৭.০২ শতাংশ। সারাদেশে জিপিএ-৫ পেয়েছে ৩৭ হাজার ৭২৬। এর মধ্যে ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩৩ হাজার ২৪১ জন।
রবিবার সকাল ১০ টার দিকে সব বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলের সার-সংক্ষেপ হস্তান্তর করেন। শিক্ষামন্ত্রী দুপুর ১টার দিকে সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফলের বিভিন্ন দিক তুলে ধরবেন।
সকালে ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হলেও দুপুর ২টার পর শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট, নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও টেলিটক মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান জানান, ‘শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট, নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে।’
এইচএসসি ও সমমানের পরীক্ষায় গত বছর ৭৪.৭০ ভাগ শিক্ষার্থী পাস করেছিল। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছিল ৫৮ হাজার ২৭৬ জন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, সঠিকভাবে খাতা মূল্যায়ন করার কারণে এবার পাসের হার এবং জিপিএ-৫ দুটোই কমেছে।
এবছর রাজশাহী শিক্ষা বোর্ডে ৭১.৩০ ভাগ পরীক্ষার্থী পাস করেছে। আর জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ২৯৪ জন।
দিনাজপুর শিক্ষা বোর্ডে পাস করেছে ৬৫.৪৪ ভাগ। আর জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯৮৭ জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৭.০২ ভাগ। আর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮১৫ জন পরীক্ষার্থী।
কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮১.৩৩ ভাগ। আর জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬৬৯ জন।
বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৭০.২৮ ভাগ। আর জিপিএ-৫ পেয়েছে ৮১৫ জন পরীক্ষার্থী।
পরীক্ষায় ছেলেদের চেয়ে মেয়েরা ভালো করেছে। ছেলেদের পাসের হার ৬৭.৬১ ভাগ আর মেয়েদের পাসের ৭০.৪৩ ভাগ। এছাড়া ৫৩২টি প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থীই পাস করেছে।
এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন শিক্ষার্থী অংশ নেয়। গত ২ এপ্রিল থেকে ১৫ মে এইচএসসির তত্ত্বীয় এবং ১৬ থেকে ২৫ মে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ফল জানা যাবে যেভাবে-
বরাবরের মতো এবারও যেকোনও মোবাইল থেকে এসএমএস পাঠিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে ই-মেইলে ফল জানিয়ে দেওয়া হবে।পরীক্ষার্থীরা নিজের শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.educationboard.gov.bd) থেকে ফল জানতে পারবে। যে কোনও মোবাইল থেকে এসএমএস পাঠিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।
মাদ্রাসা বোর্ডের অধীন আলিম পরীক্ষার ফল জানতে AlIM লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন বর্ণ লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।
এছাড়া এইচএসসি ভোকেশনালের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে TEC লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৬ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।
ফল পুনঃনিরীক্ষা-
রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক থেকে আগামী ২৪ থেকে ৩০ জুলাই পর্যন্ত এইচএসসি ও সমমানের ফল পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে।
ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
ফিরতি এসএমএসে ফি বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর (পার্সোনাল আইডেন্টিফিকেশন নম্বর-PIN) দেয়া হবে।
আবেদনে সম্মত থাকলে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য দেড়শ’ টাকা হারে চার্জ কাটা হবে।
যে সব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয় পত্র) রয়েছে যে সকল বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদন করলে দুটি পত্রের জন্য মোট ৩০০ টাকা ফি কাটা হবে।
একই এসএমএসে একাধিক বিষয়ের আবেদন করা যাবে, এক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে ‘কমা’ দিয়ে লিখতে হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D