ফরিদপুরে বাসের সঙ্গে সংঘর্ষে অ্যাম্বুলেন্সের ৩ যাত্রী নিহত

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৬

ফরিদপুরে বাসের সঙ্গে সংঘর্ষে অ্যাম্বুলেন্সের ৩ যাত্রী নিহত

ফরিদপুরের মধুখালীতে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে এক অ্যাম্বুলেন্সের। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন অ্যাম্বুলেন্সের ৩ যাত্রী।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ৩টা ১৫ মিনিটের দিকে উপজেলার আড়পাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত কারও নাম পরিচয় জানা যায়নি। তবে, নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী বলে নিশ্চিত করেছে হাইওয়ে পুলিশ।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ইতোমধ্যে ৩ জন মারা গেছেন। বিস্তারিত পরে জানানো হবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট