সিলেটে হাম-উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২০০

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৬

সিলেটে হাম-উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২০০

ভয়ংকর রোগ হামের উপসর্গে আক্রান্ত হয়ে সিলেটে গত ২৪ ঘন্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ তিনজনকে নিয়ে মৃত্যু পৌঁছলো দুই শ’র ঘরে।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া তিন শিশু হলো- সিলেটের বিয়ানীবাজারের শহীদুল ইসলামের ১ বছর বয়সী ছেলে আবদুল্লাহ আল সাফওয়ান, কোম্পানীগঞ্জের মকবুল হোসাইনের ৯ মাস বয়সী ছেলে জিসান আহমেদ এবং হবিগঞ্জ সদরের মিজানুর রহমানের ৩ মাস ২৪ দিন বয়সী শিশু জায়ান।

তাদের নিয়ে সিলেট বিভাগে এ বছর ২শ জন মারা গেছে হাম ও উপসর্গে। এর মধ্যে সিলেটে সর্বোচ্চ ৮৩ জন। বাকি তিন জেলার মধ্যে সুনামগঞ্জে ৬৯, হবিগঞ্জে ৩২ ও মৌলভীবাজারে ১৬ জন।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক কার্যালয় সূত্র এসব তথ্য জানিয়েছে।

এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) সিলেট বিভাগে একদিনে ৯৪ জন হাম-উপসর্গের রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের নিয়ে বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৪৩২ জন রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৬ জন, ওসমানী মেডিকেলে ১৭৯ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ২৩ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ১৯ জন এবং রাগীব-রাবেয়া মেডিকেলে ১৬ জন, পার্কভিউ মেডিকেলে ২০ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৫ জন এবং বিশ্বনাথ ও কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন।

জানা গেছে, চলতি বছর এ পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৫ জনে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট