|
প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, জুলাই ২২, ২০১৭
অদ্য ২২ জুলাই দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের মোলারগাঁও হাইস্কুলে রোটারী ক্লাব অব সিলেট নর্থ এর উদ্যোগে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন ও বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়।
মোলারগাঁও হাইস্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল মন্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব সিলেট হিলটাউন এর চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান এডভোকেট আব্দুল মালেক, রোটারী ক্লাব অব সিলেট হিলটাউন এর প্রেসিডেন্ট রোটারিয়ান আবুল হাসনাত।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব সিলেট নর্থ এর প্রেসিডেন্ট শামসুজ্জামান দুলন, ভাইস প্রেসিডেন্ট ও মেসার্স আল নোমান এয়ার সার্ভিস এর প্রোপ্রাইটর রোটারিয়ান আবু সালেহ মোঃ নোমান, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মামুন আহমদ, রোটারিয়ান এডভোকেট ইস্তিয়াক আহমদ, রোটারিয়ান আশরাফুল হক চৌধুরী, রোটারিয়ান শামসুল আলম, রোটারিয়ান শাহ হাবিবুর রহমান, রোটারিয়ান আব্দুশ শহীদ, রোটারিয়ান কাজী জসিম উদ্দিন, রোটারিয়ান মোঃ কামাল উদ্দিন, রোটারিয়ান মোজ্জামেল হোসেন অপি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ নিজাম উদ্দিন বলেন, রোটারী ক্লাব অব সিলেট নর্থ বিভিন্ন সেবামূলক ও মানবিক কর্মকান্ডের ধারাবাহিকতায় স্কুলের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য প্রশংসা করেন এবং পাশাপাশি সমাজের বিত্তবানদেরকে আরও শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসার আহবান জানান।
পরে বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথিসহ রোটারী ক্লাব অব সিলেট নর্থ-এর নেতৃবৃন্দ, শিক্ষক/শিক্ষিকা এবং ছাত্র/ছাত্রীবৃন্দ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D