|
প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৬
সিলেটে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে হাম ও হাম সন্দেহে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৫ জনে। তাদের মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল ১০ জনের। বাকি ১৭৫ জন মারা গেছে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে মারা যাওয়া দুই শিশুর একজনের বাড়ি সিলেটের গোয়াইনঘাটে এবং অন্যজনের বাড়ি সুনামগঞ্জের দিরাইয় উপজেলায়। দুজনেরই বয়স এক বছরের কম।
গোয়াইনঘাটের শিশুটির বয়স ৯ মাস। সে চিকিৎসাধীন ছিল সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। অন্যদিকে, সুনামগঞ্জের দিরাইয়ের ৬ মাস বয়সী শিশুটি চিকিৎসাধীন ছিল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে নতুন করে ভর্তি হয়েছেন ২২৯ জন। তাদের মধ্যে সবচেয়ে বেশি ৮৮ জন ভর্তি হয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬৬, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬, পার্কভিউ মেডিকেল হাসপাতালে ১২ এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৭ জন ভর্তি হয়েছেন।
এ ছাড়া জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫, রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ৪ এবং ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন নতুন করে ভর্তি হয়েছেন।
নতুন রোগী ভর্তির পাশাপাশি বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে চিকিৎসাধীন আছেন ৫৫২ জন। তাদের মধ্যে সবচেয়ে বেশি রোগী এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২০৩ জন। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৭০ এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭৭ জন চিকিৎসাধীন রয়েছেন।
পার্কভিউ মেডিকেল হাসপাতালে ২৮, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৭, রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ১০ এবং বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন ভর্তি আছেন। এ ছাড়া গোলাপগঞ্জে ৭, বিশ্বনাথে ৫, কোম্পানীগঞ্জে ৪, নর্থ ইস্ট হাসপাতালে ৩, উইমেন্স মেডিকেল হাসপাতালে ৩, হবিগঞ্জ সদর হাসপাতালে ৩, ফেঞ্চুগঞ্জে ২ এবং ধর্মপাশায় ২ জন চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪২২, সুনামগঞ্জে ৩৫৭, হবিগঞ্জে ১৫৮ এবং মৌলভীবাজারে ১৫৮ জন। হবিগঞ্জের সংখ্যার মধ্যে ২ জন রুবেলা রোগী রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের হিসাবে, এ পর্যন্ত বিভাগে হাম ও হাম সন্দেহে মোট ১৮৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সন্দেহজনক হাম রোগে মৃত্যু ১৭৫ জনের এবং পরীক্ষায় নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ১০ জনের। অর্থাৎ, মৃত্যুর বড় অংশই হয়েছে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D