সিলেটে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করত যে প্রতিষ্ঠান

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৬

সিলেটে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করত যে প্রতিষ্ঠান

সিলেট মহানগরীর লালদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। সোমবার (৫ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে এক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এ সময় জব্দকৃত মেয়াদোত্তীর্ণ আচার, আইস ললি, চাটনি ও চিপস জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তানভীর আহমদ সজিব। এ সময় তাকে সহযোগিতা করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ আনসার ব্যাটেলিয়ন ও বিএসটিআই’এর সদস্যরা।

প্রশাসন জানায়, সোমবার (৫ অক্টোবর) বিকেলে মহানগরীর লালদিঘীরপাড় এলাকার ‘সুমিত ট্রেডার্স’-এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রতিষ্ঠানটিতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির বিষয়টি ধরা পড়ে। পরে অসাধু উপায়ে পণ্য বিক্রি ও গ্রাহকদের সঙ্গে প্রতারণার দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমদ সজিব জানান, ভোক্তাদের অধিকার রক্ষা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি বন্ধে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থ ও সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট