|
প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৬
২০০১ সালে প্রতিষ্ঠিত এবং পেশাদার সাংবাদিকদের সংগঠন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার অনাড়ম্বর অনুষ্টানের মাধ্যমে এবং উৎসব মূখোর পরিবেশে পৌরসভা অডিটোরিয়ামে এই অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ছানু মিয়া। সাধারণ সম্পাদক হারিছ আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ডিবি নিউজের প্রধান উপদেষ্টা লিয়াকত আলী খান। বিশেষ অতিথি ছিলেন সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসেসিয়েশন (ইমজা)র সহ-সভাপতি ও বৈশাখী টেলিভিশনের সিলেট প্রতিনিধি এস সুটন সিংহ, সংবর্ধিত অতিথি ছিলেন দৈনিক প্রভাতবেলার সম্পাদক ও ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের জেলা আহবায়ক কবির আহমদ সোহেল, দৈনিক নয়া দিগন্ত ও দৈনিক জালালাবাদের ষ্টাফ রিপোর্টার জয়নুল আবেদীন আজাদ বৃহত্তর, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও ইসলামী টিভির সিলেট প্রতিনিধি ফয়ছল আহমদ ও সংর্ধিত অতিথি ছিলেন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি জাকারিয়া তালুকদার। বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা কামরান উদ্দিন বাদল, মাও. নুরুল হুদা ও দৈনিক সোনালী সিলেট পত্রিকার উপদেষ্টা মাসুদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহান উদ্দিন নাজু,সাংগঠনিক সম্পাদক কামাল খান,সংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন,উপস্থিত ছিলেন সহ-সভাপতি শাহ আলম,সহ-সভাপতি রফিকুল ইসলাম আনসারী, ,সহ সাধারন সম্পাদক এইচ এম সেলিম, সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন কামাল /খান, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন,সহ সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ রিপন,কোষাধ্যক্ষ শিহাব উদ্দিন,সহ কোষাধক্ষ্য বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম,ধর্ম বিষয়ক সম্পাদক মাও. আব্দুল হাসিব, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জুবের আহমদ সার্জন,প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল আবিদ,সহ প্রচার মিডিয়া বিষয়ক সম্পাদক মোঃ সুলেমান হোসেন,দপ্তর বিষয়ক সম্পাদক সাইফল ইসলাম,সহ দপ্তর বিষয়ক সম্পাদক আব্দুর রহিম মুন্না,প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম,এ মালেক
সদস্য লায়েক আহমদ,তবারক আলী,মজির উদ্দিন, মুজিবুর রহমান,সেলিম আহমদ, ও ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রউফ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন উপজেলা প্রেসক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক মাও. আব্দুল হাসিব, মুফতি আমিনুল ইসলাম ও মাও. জালাল আহমদ।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা হচ্ছে একটি মহান পেশা। এই পেশায় থেকে সমাজে কোন অপকর্মের সুযোগ নেই। যারা পরিত্র এই পেশাকে কলুষিত করবে তারা অচিরেই আস্তাজুড়ে নিক্ষিপ্ত হবে। এজন্য সৎ বাবে সাংবাদিকতা করতে হবে। মানুষের কল্যাণে কাজ করতে হবে যাতে মানুষ উপকৃত হয়। প্রেস বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D