২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৯ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০১৭
অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা না করলে দেশের মানুষ আওয়ামী লীগকে পালাতেও দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তাদের পালাবার একমাত্র সুযোগ সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা।
সোমবার দুপুরে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত ‘বিএনপির ভিশন-২০৩০ নারী সমাজের উন্নয়ন ও অগ্রগতি’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনের (ইসি) উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আগে নির্বাচনী পরিবেশ তৈরি করুন। অন্যথায় রোডম্যাপ সার্থক হবে না। সব ব্যর্থতার দায় আপনাদের নিতে হবে।’
ফখরুল বলেন, ‘ইসি একাদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। কিন্তু নির্বাচন করতে হলে সব রাজনৈতিক দলকে একই রাস্তায় নিয়ে আসতে হবে, সেই রাস্তা কোথায়? রোডই যখন নেই তখন ম্যাপে কী হবে?’তিনি বলেন, ‘বর্তমান সরকারের প্রবৃদ্ধি হচ্ছে শুধুমাত্র ধনী লোকদের হাজার হাজার টাকা লুট করা। অন্যদিকে গরিবরা গরিব থেকে গরিব হচ্ছে, থাকছে ফুটপাতে। তারা (আওয়ামী লীগ) দেশে বাপের তালুকদারি মনে হাজার হাজার টাকা লুট করছে। আর সাধারণ মানুষ হাততালি বাজাবে আহ্ বেশ বেশ তা হবে না তা হবে না।’
তিনি আরো বলেন, ‘বিএনপি নির্বাচনে আসুক এবং দেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক বর্তমান সরকার তা চায় না। তারা জানে ভোটের মাধ্যমে তারা ক্ষমতায় আসতে পারবে না।’
সংগঠনের সভাপতি আফরুজা আব্বাসের সভাপতিত্বে আরো বক্তব্য দেন- মহিলা দলের নূরজাহান ইয়াসমীন, সুলতানা আহমেদ, হেলেন জেরিণ খান, নূরুন নাহার, শামছুন্নাহার ভূইয়া প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D