৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০১৭
সম্পদের হিসাব না দেয়ার অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা বাতিল করে দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে তার সম্পদের হিসাব চেয়ে নতুন করে নোটিশ দিতে দুদককে নির্দেশ দিয়েছেন আদালত। : গতকাল বৃহস্পতিবার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইকবাল মান্দ বানুর লিভ টু আপিল নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। : আদালতে তারেক রহমানের শাশুড়ির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ও অ্যাডভোকেট জাকির হোসেন ভূঁইয়া। দুদকের পে আইনজীবী খুরশিদ আলম খান ও রাষ্ট্রপে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন। : এর আগে গত বছরের ২ ফেব্রুয়ারি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে সম্পদের হিসাব না দেয়ার মামলা বাতিল চেয়ে করা রিট আবেদন খারিজ করেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে হাইকোর্টের এই খারিজ আদেশের বিরুদ্ধে একই বছরের ২৮ ফেব্রুয়ারি লিভ টু আপিল করেন ইকবাল মান্দ বানু। সেই লিভ টু আপিল নিষ্পত্তি করে আদালত হতকাল বৃহস্পতিবার উপরোক্ত আদেশ দেন। : সম্পদের হিসাব জমা দেয়ার জন্য ২০১২ সালের ২৫ জানুয়ারি ইকবাল মান্দ বানুকে নোটিশ দিয়েছিল দুদক। এরপর হাইকোর্টে রিট আবেদন করে স্থগিতাদেশ পান ইকবাল মান্দ বানু। এর বিরুদ্ধে দুদক আপিল করলে হাইকোর্টের ওই আদেশ স্থগিত হয়ে যায়। এরপর ২০১৪ সালের ৩০ জানুয়ারি দুদকের উপ-পরিচালক আর কে মজুমদার ঢাকার রমনা থানায় ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে এ মামলা করেন। : সম্পদ বিবরণী জমা দেয়ার নোটিশ জারির পর নির্দিষ্ট সময়ে কমিশনে হিসাব না দেয়ায় এ মামলা করা হয়। : এ মামলার তদন্ত শেষে ১৪ জানুয়ারি অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেয় দুদক। অনুমোদনের পর ১৯ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপ-পরিচালক আবদুস সাত্তার সরকার ঢাকার মুখ্য মহানগর হাকিম মহানগর হাকিম শামসুল আরেফিনের আদালতে এ অভিযোগপত্র জমা দেন। বর্তমানে এই মামলা ঢাকার বিশেষ জজ আদালতে বিচারাধীন রয়েছে। তবে গতকালের আদেশের ফলে এই মামলার কার্যক্রম আর চলবে না।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D