৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৩ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০১৭
ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা : সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধূরী মঙ্গলবার (১১ জুলাই) বিকালে ফেঞ্চুগঞ্জ উপজেলায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও উত্তর কুশিয়ারা এলাকায় ত্রাণ বিতরণ করেছেন।
এসময় তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলায় সরকারি ত্রাণ দলীয়ভাবে বন্টনের প্রতিবাদ জানিয়ে বলেন, দল মতের উর্ধ্বে ক্ষতিগ্রস্তদে মধ্যে ত্রাণ বিতরণ ও যাদের ঘরবাড়ি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আর্থিক অনুদান ঘোষণার দাবী জানান।
কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য নেতা আব্দুর রকিব চৌধূরী ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক আহমেদ জিলুর তত্বাবধানে মেয়র আরিফুল হক চৌধূরী বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের পক্ষ থেকে ফেঞ্চুগঞ্জ উপজেলার বন্যা কবলিত এলাকায় ব্যাপক ত্রাণ বিতরণ করেন।
মেয়র আরিফুল হক চৌধূরী ফেঞ্চুগঞ্জ বাজার পরিদর্শন করেন এবং উপজেলা সদরে অবস্থিত চন্ডী প্রসাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্র, ফেঞ্চুগঞ্জ পূর্ববাজার, মানিকোনা ও ঘিলাছড়া এলাকায় ত্রাণ বিতরণ করেন এবং জনগনের উদ্দেশে বক্তব্য রাখেন।
এ সময় তার সাথে ছিলেন কেন্দ্রীয় বিএনপি নেতা তৈমুর হোসেন বিপুল, জেলা বিএনপির সহসভাপতি আব্দুল মছব্বির, জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা খান, মাহবুবুর রহমান বাবু,উপজেলা বিএনপির সভাপতি সুফিয়ানুল করিম চৌধূরী,সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন শাহেদ, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ কামাল আহমেদ,কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য আব্দুর রকিব চৌধূরী, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক আহমেদ জিলু,ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি মুহিব উদ্দিন বেলাল, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্র দলের আহবায়ক এম.জে আহমেদ জাবেদ, জেলা ছাত্রদল নেতা দিনার আহমদ শাহ,সদস্য সচীব মোঃ শাহিন আহমদ, ডিগ্রী কলেজ ছাত্র দলের আহবায়ক সৈয়দ তায়েফুজ্জামান, সদস্য সচীব তপু আহমদ খাঁন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান রফি, ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদলের, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান রফি, ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাফিজুর করিম সায়মন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D