৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০১৭
হবিগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় প্রাইভেট কার ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭ জন।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ইসলামপুর গ্রামের আব্দুল আলীর স্ত্রী সুজিয়া বেগম (৪৫), তার শিশু উমর আলী (১০) ও সিএনজি চালক তজুমুল ইসলাম (৩০)।
স্থানীয়রা জানান, বিকেলে মহাসড়কের নতুন বাজার এলাকায় গোপলার বাজারগামী সিএনজি অটোরিক্স ও ঢাকা থেকে সিলেটগামী প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোরিক্সা যাত্রী মা-ছেলে ও চালক ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত ৭ জনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়।শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল ভৌমিক জানান, ঘটনার পর উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে পরিস্থিত নিয়ন্ত্রণ করে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D