আতিয়া মহলে নিহতদের মধ্যে মর্জিনা ছাড়া অন্যদের ডিএনএ পরিবারের সঙ্গে মিলেনি

প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ, জুন ২১, ২০১৭

আতিয়া মহলে নিহতদের মধ্যে মর্জিনা ছাড়া অন্যদের ডিএনএ পরিবারের সঙ্গে মিলেনি

সিলেটের আলোচিত আতিয়া মহলে নিহত চার জনের মধ্য মর্জিনা ছাড়া অন্য তিনজনের ডিএনএ তাদের পরিবারের সঙ্গে মিলেনি। এ কারণে শীর্ষ জঙ্গি নেতা মুসাসহ বাকিদের পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. সানোয়ার জাহান সাংবাদিকদের  এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নিহতদের ডিএনএ রিপোর্ট কয়েকদিন তারা পেয়েছেন। পরীক্ষায় মর্জিনা নামের এক নারীর ডিএনএ মিললেও বাকি তিনজনের স্বজন দাবি করা ব্যক্তিদের সঙ্গে তাদের ডিএনএন মেলেনি।

জঙ্গি নেতা মুসা নিহত হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নিহত নারীর নাম মর্জিনা। তার ডিএনএ তার বাবা-মায়ের সঙ্গে মিলছে। আমি আর কারো বিষয়ে বলতে পারবো না।

গত ২৪ মার্চ আতিয়া মহলের একটি ফ্ল্যাটে জঙ্গি অবস্থান নিশ্চিত হয়ে তা ঘিরে রাখে পুলিশ। পরে প্রথমে সেখানে সোয়াট ও পরে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে। টানা চার দিন ‘অপারেশন টোয়াইলাইট’ নামক অভিযান শেষে গত ২৮ মার্চ এ ভবনের ভেতরে চার জঙ্গির লাশ পাওয়া যায়। সেদিনই অভিযান সমাপ্ত ঘোষণা করে সেনাবাহিনী। তবে আতিয়া মহলের ভেতরে আরো বোমা থাকার আশঙ্কার কথা জানান তারা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট