১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১২ পূর্বাহ্ণ, জুন ৯, ২০২৬
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নিয়মিত সভা ৭ জুন রোববার বেলা আড়াইটায় নগরির স্টেশন রোডস্থ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাব সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার আলী’র পরিচালনায় অনুষ্ঠিত এতে সাংগঠনিক গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
গৃহিত সিদ্ধান্তের মধ্যে রয়েছে, আগামী ১০ জুন থেকে ৩০ জুন তারিখের মধ্যে প্রেসক্লাবের নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যে সাধারণ সদস্য ফরম বিক্রি ও জমা নেয়া হবে। এক্ষেত্রে দক্ষিণ সুরমার যেসকল সংবাদকর্মী দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র সদস্য হতে আগ্রহী, তাদেরকে নির্ধারিত তারিখের মধ্যে প্রতিদিন বিকেল ৪ টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয় থেকে নগদ ৫শ’ টাকা (অফেরতযোগ্য) ফি’ প্রদানপূর্বক ফরম সংগ্রহ ও তা পুরণ করে জমা দিতে পারবেন।
অপর এক প্রস্তাবে আগামী ২০ জুন থেকে বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়। এক্ষেত্রে সকল সদস্যকে সর্বাত্মক সহযোগিতার আহবান জানানো হয়।
এছাড়াও যে সকল সদস্যদের নিকট বকেয়া সদস্য চাঁদা রয়েছে, তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে চাঁদা পরিশোধের তাগিদ দেয়া হয়।
সভায় আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ মালেক, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম, প্রচার-প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক এমরান ফয়ছল, দপ্তর ও পাঠাগার সম্পাদক ইসমাইল আলী টিপু, ক্রীড়া-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবু বক্কর তালুকদার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D