৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, জুন ১৬, ২০১৭
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শনিবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করবেন। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সকাল ৯টা ২৫ মিনিটের সময় ওসমানী বিমানবন্দরে অবতরণ করবে। এরপর বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে স্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলবেন তিনি।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ জানান, ‘প্রধানমন্ত্রী দেশে ফেরার পথে সিলেটে এক ঘন্টা যাত্রাবিরতি করবেন। এখানে সিলেট আওয়ামী লীগের সিনিয়র কয়েকজন নেতার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন তিনি।’
উল্লেখ্য, তিনদিনের সরকারি সফর শেষে সুইডেন থেকে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D