ওসমানীনগরে ফুলকলিসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ১:৩১ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০১৭

ওসমানীনগরে ফুলকলিসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজারে ফুলকলিসহ ৪টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে সাড়ে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারি পরিচালক মোঃ জাহাঙ্গির আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষ, মূল্য তালিকা না থাকাসহ অন্যান্য অপরাধে ফুলকলিকে ১০ হাজার, মধু মিয়া মিষ্টিঘরকে ৬ হাজার, নিমাই মিষ্টিঘরকে ৬ হাজার এবং বেনু এন্ড সন্সকে আড়াই হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
জরিমান আদায়ের সত্যতা নিশ্চিত করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারি পরিচালক মোঃ জাহাঙ্গির আলম বলেন, ভোক্তা অধিকার আইন সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট