২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, জুন ১৪, ২০১৭
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক আগেও ছিল, এবার সামান্য বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতেই হৈচৈ শুরু হয়ে গেছে। তবে সংসদ চাইলে এটা কমাতে পারে।’
আজ বিকেল পৌনে ৩টার দিকে সচিবালয়ে সরকারি ক্রয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে দুপুর ১২টায় ক্রয় কমিটির বৈঠক শুরু হয়। বৈঠক শেষে বের হওয়ার পথে সাংবাদিকরা আবগারি শুল্কের বিষয়টি অর্থমন্ত্রীর সামনে তুলে ধরেন।
আবগারি শুল্ক কমানো হবে কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘আমি আবগারি শুল্ক বাড়ানোর প্রস্তাব সংসদে পেশ করেছি। আলোচনা শেষে সংসদ যেটা ইচ্ছে করতে পারে। তবে আবগারি শুল্ক আগেও ছিল’, যোগ করেন অর্থমন্ত্রী।
অর্থ প্রতিমন্ত্রী কিছুদিন আগে একটি সেমিনারে আবগারি শুল্ক কমানোর কথা বলেছেন, সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে অর্থমন্ত্রী বলেন, ‘হি ইজ নট রেসপনসিবল পারসন অ্যাবাউট দিজ ম্যাটার।’
বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামসহ ক্রয় কমিটির সদস্য ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D