৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৫ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০১৭
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও আইনের শাসন দারুণভাবে ব্যাহত। উন্নয়নের নামে জনগণের অধিকার হরণ করা হয়েছে। রমজান মাসেও জনগণের চাহিদা পূরণে সরকার চরমভাবে ব্যর্থ। লোডশেডিং, যানজট, আইনশৃঙ্খলার চরম অবনতিতে জনগণ ক্ষুব্ধ। তাই জনগণকে অধিকার আদায়ে রমজানের পর রাজপথে নামার আহবান জানিয়েছেন খালেদা জিয়া। আওয়ামী দুঃশাসন বিদায় করে সাম্য, সামাজিক সুবিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে।গতকাল সোমবার সিলেট নগরীর সুবিদবাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে সিলেট মহানগর বিএনপির সার্বিক ব্যবস্থাপনায় ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল পূর্ব আলোচনাসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি মুফতি বদরুন নূর সায়েকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদীর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, ১ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মুফতি রায়হান উদ্দিন মুন্না, সাধারণ সম্পাদক জেবুল হোসেন ফাহিম, ২ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি নিহার রঞ্জন দে, সাধারণ সম্পাদক জাকির হোসেন মজুমদার, ৩ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি সরফরাজ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক সোহেল বাছিত।
সভায় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সহ-সভাপতি হুমায়ুন কবির শাহিন, সহ-সভাপতি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, উপদেষ্ঠা ডা. এম.এ. সালাম, যুগ্ম সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুকুল মুর্শেদ, জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী রাজিক মিয়া, জেলা বিএনপি ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন মানিক, মহানগর বিএনপি মানবাধিকার সম্পাদক মুফতি নেহাল উদ্দিন, ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এজহারুল হক চৌধুরী মন্টু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিব আহমদ শিলু, সহ-ক্রীড়া সম্পাদক তানভীর রহমান বন্ধন, সহ-শিল্প বিষয়ক সম্পাদক নজির হোসেন, সহ-মহিলা বিষয়ক সম্পাদক রেহানা ফারুক শিরিন, ১১ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক কবির আহমদ, মহানগর বিএনপি সহ-যোগাযোগ সম্পাদক উজ্জ্বল রঞ্জন চন্দ্র, ৭ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক এম. মখলিস খান, ৩ নম্বর ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন মেহেদী, ২ নম্বর ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম লিমন, জামাল উদ্দিন সার্ভেয়ার, শফি আহমদ চৌধুরী, সৈয়দ মুজিবুর রহমান, নজরুল ইসলাম, নেছার আলম শামীম, জামাল আহমদ খান, ফজলে আহসান রাব্বি, মুহিন আহমদ, মাহবুব আহমদ চৌধুরী, আবুল মুনতাসির সাব্বিহ, আলী আকবর রাজন, মিজানুর রহমান, পারভেজ আহমদ, আজিম উজ জামান, হাফিজ মাওলানা রইস উদ্দিন, রুস্তম আহমদ, মিনারা বেগম, মনি বেগম প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন হাফিজ আশরাফ উদ্দিন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D