৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, জুন ১২, ২০১৭
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিয়াম সাধনার মাধ্যমে ত্যাগ ও সংযমের শিক্ষা লাভ করা যায় । পরস্পরের প্রতি তেমনি ভালোবাসা এবং সহানুভূতি সৃষ্টি হয়। দেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায় জনগনের দূরবস্থার শেষ নেই। এ থেকে উত্তরণের জন্য এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সিয়াম সাধনার মাধ্যমে আমাদেরকে সেই জন্য নৈতিক শক্তি অর্জন করতে হবে।
সিলেট মহানগর বিএনপির সার্বিক ব্যবস্থাপনায় এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গতকাল রোববার নগরীর একটি অভিজাত হোটেলে সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি এম এ রহিমের সভাপতিত্বে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুব কাদির শাহীর সঞ্চালনায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি হুমায়ুন কবির শাহীন, সালেহ আহমদ খসরু, ফরহাদ চৌধুরী শামিম, জিয়াউল গণি আরেফিন জিল্লুর, রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউল ইসলাম জিয়া, আমির হোসেন, শেখ মকবুল হোসেন মকু, যুগ্ম সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, হাজী মিলাদ আহমদ, হুমায়ুন আহমদ মাশুক, সিলেট জেলা বিএনপির সদস্য ও সাবেক জেলা ছাত্রদলের সভাপতি ফয়সল আহমদ চৌধুরী, জেলা বিএনপির কোষাধ্যক্ষ ডা. আরিফ আহমদ (রিফা), মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, লল্লিক আহমদ চৌধুরী, প্রচার সম্পাদক শামীম মজুমদার, এম এ হাদী মাসুম, সুহাদ রব চৌধুরী, এনামুল কুদ্দুস চৌধুরী, আলমগীর বকত চৌধুরী সোয়েব, মশরুর চৌধুরী, আব্দুল জব্বার তুতু, আনোয়ার হোসেন মানিক, মুফতি নেহাল উদ্দিন, জাকির হোসেন মজুমদার, এম. মখলিছ খান, কাজী নঈমুল আলম, আলী হোসেন মুক্তার, আবু সুফিয়ান, হাফিজুর রহমান, শফিক নূর, মানিক মিয়া, আব্দুল ওদুদ মিলন, মুমিন আহমদ, আজমল হোসেন, সিরাজ খান, আব্দুস সোবহান, হেলাল আহমদ, আব্দুস সবুর, আসাদুল হক আসাদ প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ৭, ৮ এবং ৯নং ওয়ার্ডের বিএনপি, ছাত্র, যুবদল, স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও ইফতারের আগে মোনাজাত করেন ৮নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক হাফিজ আহমদ ফাহাদ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D