৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪১ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০১৭
১৬ জুন ২০১৭, শুক্রবার ।। লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে অর্থাভাবে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শয্যাশায়ী যুবদল’কর্মী আলতাফ হোসেন (৪০) । উন্নত চিকিৎসার জন্য বিএনপি ও যুবদলের শীর্ষ নেতা’সহ সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগীতা কামনা করেছেন তার পরিবার। চিকিৎসকেরা জানিয়েছেন জরুরি ভিত্তিতে আলতাফ হোসেনের উন্নত চিকিৎসা করানো না হলে তার জীবন প্রদীপ নিভে যাবে।কিন্তু দীর্ঘদিন চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে তার অসহায় পরিবার নিঃস্ব হয়ে গেছেন। তাই উন্নত চিকিৎসার ব্যয়ভার বহন করা আলতাফ হোসেনের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।
সিলেট নগরীর গুয়াইটুলা, মল্লিকা-৫৩ নিবাসি মৃত সফাত উল্লাহর ছেলে আলতাফ হোসেন দীর্ঘদিন থেকে বিএনপির অঙ্গসংগঠন যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ।
সম্প্রতি সময়ে গত একমাসের চিকিৎসা করাতে গিয়েই আলতাফ হোসেনের অসহায় স্ত্রী নিঃস্ব হয়ে পড়েছেন। ফলে বর্তমানে অর্থাভাবে বিনাচিকিৎসায় তিনি (আলতাফ হোসেন) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শয্যাশায়ী রয়েছেন। উন্নত চিকিৎসার মাধ্যমে স্বামীকে বাঁচাতে অসহায় স্ত্রী বিএনপি, যুবদল’সহ সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগীতা কামনা করেছেন।
চিকিৎসা চালিয়ে যেতে এখনো বিপুল অংকের অর্থের প্রয়োজন। অথচ অসহায় এই পরিবারে উপার্জনক্ষম আলতাফ ছাড়া আর কেউ নেই। তার একমাত্র শিশুকন্যার বয়স পাঁচ বছর।
আলতাফ হোসেনের সাহায্য পাঠাতে তার স্ত্রী রোকিয়া বেগমের সাথে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে-০১৯২২৮০৮৯৯০। অথবা
RUKIA BEGUM
A/C : NO : 013631100000978
NRBC BANK
UPOSHAHAR BRANCH, SYLHET, BANGLADESH.
বিকাশ : ০১৯২২৮০৮৯৯০
ঘোষণা : সিলেট সংবাদ খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে। অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। সিলেট সংবাদ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D