৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, মে ৩১, ২০১৭
৩১ মে ২০১৭, বুধবার ।। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা যুবদলের উদ্যোগে আজ বুধবার বাদ আসর হযরত শাহজালাল (রঃ) দরগাহ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
যুবদলের আয়োজনে দোয়া মাহফিলে জিয়াউর রহমান ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিদ্বেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এছাড়াও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
‘‘ঘূর্ণিঝড় মোরার আঘাতে বাংলাদেশের উপকূলীয় এলাকায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেও বিশেষ মোনাজাত করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,সিলেট জেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন , সিনিয়র সহ-সভাপতি ইকবাল বাহার চৌধুরী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান ছাদিক, যুবদল নেতা আব্দুল আজিজ, জেলা যুগ্ম-সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, এডভোকেট মুজিবুর রাহমান মুজিব, প্রচার সম্পাদক আলী আহমদ হীরা, সহ-প্রচার সম্পাদক আব্দুল মালেক, নাজমুল হোসেন রিপন, সুলতান আহমদ বাবু, হাবিবুর রহমান হাবিব, আব্দুল খালিক, মনির মুন্সী, সোহেল মাহমুদ, সাহেদ আহমদ, আজিজুর রহমান আজিজ, শফিক নুর, শরিফ উদ্দিন মেহেদী, সামছুল ইসলাম টিটু,মাসুদ আলী মাছুম, এ এম শামীম, এড আব্দুল্লাহ আল হেলাল,আংগুর আলম, আব্দুল মালেক,মাছুম আহমদ লস্কর, হাবিবুর রহমান হাবিব, জুনেদ আহমদ,আহমদ সত্তার সুমন,এনামুল ইসলাম লায়েস,কুটন আহমদ আসাদুজ্জামান আসাদ, সৈয়দ জামিল প্রমূখ ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D