২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৩ পূর্বাহ্ণ, মে ২৪, ২০১৭
গতকাল মঙ্গলবার সকালে সিলেটের এক অভিজাত হোটেলে বিএনপি সিলেট জেলা এবং মহানগর শাখার আয়োজনে এবং ডেমক্রেসি ইন্টারন্যাশনাল, সিলেট আঞ্চলিক কার্যালয়ের সহযোগিতায় এক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। এই কর্মপরিকল্পনা সভার মাধ্যমে সিলেট জেলা এবং মহানগর বিএনপি’র শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ কিছু পরিকল্পনা প্রণয়ন করেন যা বাস্তবায়নের ক্ষেত্রে ডেমক্রেসি ইন্টারন্যাশনাল সহযোগিতা প্রদান করতে পারে। সভায় উপস্থিত শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ দলকে আরো সুসংগঠিত করা, দলীয় নেতাকর্মীদের প্রশিক্ষণ প্রদান, আরপিও এক্ট অনুসারে ২০২০ সালের মধ্যে মূল দলে ৩৩% নারী প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ, এবং সহনশীল ও সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ তৈরিতে করণীয় নির্ধারণ সংক্রান্ত আলোচনা এবং এ সংক্রান্ত কর্মপরিকল্পনা প্রণয়ন করেন।
সভায় সিলেট জেলা বিএনপি’র সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম তার বক্তব্যে বলেন, দলের একজন কর্মী তার নিজ দলের গঠনতন্ত্র ও ইতিহাস জানা যেমন জরুরী তেমনি তার নিজের রাষ্ট্রের ইতিহাস, সংস্কৃতি সম্পর্কেও জানা জরুরী। কেননা দেশকে নেতৃত্ব দিতে হলে তার দেশ, এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান থাকা আবশ্যক। তিনি আরো বলেন দলকে সুসংগঠিত করতে প্রয়োজন আ্ভ্যন্তরগণতান্ত্রিক চর্চা এবং প্রশিক্ষিত নেতাকর্মী।
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বলেন, বর্তমানে বিরোধী দলকে তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেয়া হচ্ছে না। এজন্য তিনি রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে রাজনৈতিক দল সমূহের মধ্যে মতবিনিময় সভার আয়োজনের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, এবারই প্রথম মহানগর বিএনপি আরপিও এক্টের প্রতি দৃষ্টি রেখে অতীতের তুলনায় সর্বাধিক সংখ্যক নারীকে কমিটিতে গুরুত্বপূর্ণ পদ সমূহে অন্তর্ভূক্ত করেছে এবং আগামীতে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমেদ বলেন, শহীদ জিয়াউর রহমান বলেছেন, প্রশিক্ষিত নেতাকর্মীরাই হচ্ছে দলের প্রাণ। কাজেই আগামীতে নিয়তিমভাবে দলীয় নেতাকর্মীর প্রশিক্ষণের আয়োজন করা হবে। তার বক্তব্যে দলকে একটি পরিবারর মতো গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন।
সভায় উপস্থিত সকল শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ নিয়মিত কার্য নির্বাহী সভা, বর্ধীত সভা, কাউন্সিল, এবং ছাত্র সংসদ নির্বাচনের উপর গুরুত্ব আরোপ করেন। সভায় উপস্থিত নেতৃবৃন্দ রাজনৈতিক দল সমূহের তাদের গঠনতন্ত্র অনুসরণ করতে নির্বাচন কমিশনের আরো শক্তিশালী ও কার্যকর ভূমিকা রাখার ব্যাপারেও গুরুত্ব প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপি’র সহ সভাপতি সালেহ আহমদ খসরু, জেলা বিএনপি’র উপদেষ্টা ও জেলা মহিলা দলের সভাপতি পাপিয়া চৌধুরী, মহানগর বিএনপি’র সহ সভাপতি ও মহানগর মহিলা দলের সভাপতি অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, মহানগর বিএনপি’র যুগ্ম সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপি’র কোষাধ্যক্ষ ডাঃ আরিফ আহমেদ মোমতাজ রিফা, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোরশেদ আহমদ মুকুল, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, মহানগর বিএনপি’র দপ্তর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, জেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক জোবায়ের আহমদ খাঁন, মহানগর বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস চৌধুরী হামজা, মহানগর বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও মহানগর মহিলা দলের সাধারণ এ্যাড. রোকশানা বেগম শাহনাজ , জেলা বিএনপি’র মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কাউন্সিলর সালেহা কবির শেপী, মহানগর বিএনপি’র মহিলা বিষয়ক সম্পাদিক জাহানারা ইয়াসমীন, জেলা বিএনপির সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ্যাড. মো: খালেদ জোবায়ের, মহানগর বিএনপি’র সদস্য অধ্যাপক ডা: নুরুন নাহার মজুমদার, রিনা আক্তার, জেলা ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজা প্রমুখ। সভা সঞ্চালনা করেন ডেমক্রেসি ইন্টান্যাশনালের সিলেট রিজিওনের সিনিওর রিজিওনাল কোঅর্ডিনেটর সুদীপ্ত চৌধুরী এবং জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল কাইয়ুম।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D